ঢামেকের মর্গে পড়ে আছে গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এখনো পড়ে আছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ছয়জনের মরদেহ। পরিচয় শনাক্ত করতে না পারায় এবং পরিবারের খোঁজ না মেলায় এসব মরদেহ অজ্ঞাতপরিচয় হিসেবে মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল অনুসন্ধান করে জানতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো রয়েছে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের মরদেহ। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শাহবাগ থানায় যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো মর্গে থাকার তথ্য নিশ্চিত করেছেন। এসব মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে আছে বলেও তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক মর্গে গিয়ে সেগুলো পরিদর্শন করে।

জাহিদ আহসান বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহগুলোর মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। পুরুষ পাঁচজনের বয়স আনুমানিক ২০, ২২, ২৫, ২৫ এবং ৩০ বছর। অজ্ঞাতপরিচয় নারীর বয়স আনুমানিক ৩২ বছর।

তিনি আরও বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে- ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে- ‘উপর থেকে নিচে পড়ে মৃত্যু’।

এসব মরদেহের ডিএনএ সংগ্রহ করা হয়েছে জানিয়ে জাহিদ আহসান বলেন, মরহেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে, এসব মরদেহ বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের। তবে কবে এবং কোথা থেকে মরদেহগুলো আনা হয়েছে সেটা স্পষ্ট করেনি পুলিশ।

অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অজ্ঞাতপরিচয় এসব মরদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  • Related Posts

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    টেনিস শেষ হয়ে গেলেও আমরা এখনও প্রিন্সেস ক্যাথরিনের ২০২৬ উইম্বলডনের অবিশ্বাস্য পোশাকের কথা ভাবছি। প্রিন্সেস অফ ওয়েলস তিনটি চমৎকার পোশাকে সবার নজর কেড়েছেন, যা পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে তাঁর অনবদ্য রুচিবোধের…

    Continue reading
    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আজ বিকেলে হোয়াইট হাউসে তাকে স্বাগত জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি ইরাকের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। হোয়াইট হাউস , ওয়াশিংটন ডিসি,…

    Continue reading

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    টানা ৩ রাত হামলা চালিয়েও ট্রাম্প বললেন ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৮

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বান্দরবানে কমেছে বন্যার পানি, জনজীবনে স্বস্তি

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে

    বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে