ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, যাত্রীদের দুর্ভোগ

ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার বিকেল চারটা থেকে যানজট শুরু হয়ে ধীরে ধীরে তা বাড়তে থাকে। এতে দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননাসহ অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের সীমান্ত অভিমুখে আজ সকাল থেকে লংমার্চ শুরু করে বিএনপির তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় চার হাজার যানবাহন সরাইল বিশ্বরোড মোড় অতিক্রম করে। এতে বিকেল চারটার পর থেকে সরাইল বিশ্বরোড মোড়ের তিন দিকে যানজট শুরু হয়। সন্ধ্যা ছয়টার মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে চান্দুরা পর্যন্ত ৩০ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় থেকে জেলা শহরের দিকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট লেগে যায়। বিকেল পাঁচটার পর সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের কুট্টাপাড়া মোড় থেকে নাসিরনগর অভিমুখে সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড় পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়।

কামাল মিয়া নামের এক যাত্রী বলেন, আজ বিকেলে সরাইল উপজেলা সদর থেকে জেলা শহরে পৌঁছাতে ৩০ মিনিটের জায়গায় তাঁর তিন ঘণ্টা সময় লেগেছে।

বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক মনির হোসেন প্রথম আলোকে বলেন, শাহবাজপুর থেকে সরাইল কুট্টাপাড়া এলাকায় (১০ কিলোমিটার) পৌঁছাতে তাঁর সময় লেগেছে দেড় ঘণ্টা।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘বেলা দুইটা থেকে লংমার্চের যানবাহন যাওয়া শুরু করে। বিকেল চারটা পর্যন্ত চার হাজারের অধিক ব্যক্তিগত গাড়ি, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও খোলা ট্রাক আখাউড়ার দিকে গমন করেছে। এর পর থেকেই যানজটের শুরু হয়। এখন যানজট কিছুটা কমতে শুরু করেছে। তবে লংমার্চ ফেরার সময় আবার যানজট শুরু হবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সরাইল, সদর, আশুগঞ্জ ও বিজয়নগর থানার পুলিশ, কমিউনিটি পুলিশ ও স্বেচ্ছাসেবীরা আমাদের সঙ্গে কাজ করছেন।’

  • Related Posts

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) উদ্‌যাপিত হতে যাওয়া ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রোববার (৫ জুলাই)…

    Continue reading
    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৯০ মিনিট ধরে এক টেলিফোন আলাপে কথা বলেছেন। যেখানে মার্কিন নেতা আবারও ইউক্রেন যুদ্ধ শেষ করতে…

    Continue reading

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    গ্রাম ও পল্লিকেই জাতীয় উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    ট্রাম্প-পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যা বললেন দুই নেতা

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    তিন সন্তান সঙ্গে নিয়ে বিয়ে করলেন আমির খান

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিশুদের শিক্ষা সফর

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসের স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে’ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের

    হরমুজ প্রণালী সুরক্ষিত করতে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাজ্য-ফ্রান্সের