ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কের কাঁচপুর ব্রিজ থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট দেখা গেছে।

সরেজমিন দেখা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনে দীর্ঘ ৪৫ মিনিটের বেশি সময় ধরে পরিবহনগুলো আটকে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিশুসহ বয়োবৃদ্ধ যাত্রীরা। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

কাঁচপুর থেকে গাড়িতে উঠেছেন ব্যবসায়ী আব্দুল মতিন। তিনি জানান, আধা ঘণ্টারও বেশি সময় পর তিনি কাঁচপুর থেকে চিটাগাংরোড এসেছেন। তার গন্তব্য শনিরআখড়া। বহুদিন পর আজ যানজটে ভোগান্তিতে পড়েছেন।

সোলাইমান নামের আরেক যাত্রী জানান, তিনি চিটাগাংরোড থেকে বাসে উঠেছেন। যাত্রাবাড়ী যাবেন। তার ভাষ্য, ২০ মিনিট ধরে গাড়িটি একই স্থানে রয়েছে।

কয়েকজন পরিবহনচালক জানান, ঢাকার মাতুয়াইল অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়ি থামিয়ে চেক করছে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট শুধু ঢাকাগামী লেনেই।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপির মাতুয়াইলে গাড়ি তল্লাশি হচ্ছে। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে সেখানকার পুলিশ গাড়ি ছাড়া শুরু করেছে বলে জানিয়েছে। এখনই যানজট ছুটে যাবে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?