ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েই ছাড়লো ভারত

৩৫৬ রানের বিশাল স্কোরের নিচে চাপা পড়ার পর এমনিতেই অর্ধেক মনোবল ভেঙে যাওয়ার কথা। ইংল্যান্ড ক্রিকেট দলের ক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেনি। বিশাল স্কোর তাড়া করতে নেমে ৩৪.২ ওভারে ২১৪ রান তুলতেই অলআউট হয়ে গেলো জস বাটলারের দল।

ফলে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে স্বাগতিক ভারতের কাছে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারতে হলো ইংল্যান্ডকে। সে সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোতে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হলো তাদের। এর আগে টি-টোয়েন্টি সিরিজও ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে।

৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শুরুতে অবশ্য ফিল সল্ট আর বেন ডাকেট মিলে দারুণ একটি জুটি গড়ে তোলেন। ৬০ রানের এই জুটি ভাঙার পরই অবশ্য আরও দু-তিনটি ছোট-বড় জুটি গড়ে উঠেছিলো। বেন ডাকেট প্রথম আউট হন ২২ বলে ৩৪ রান করে।

ফিল সল্ট আর টম ব্যান্টন ২০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৮০ রানের মাথায় আউট হন ফিল সল্ট ব্যক্তিগত ২৩ রানে। টম ব্যান্টন ৪১ বলে ৩৮ রান করে আউট হন। জো রুট আউট হন ২৪ রান করেন। হ্যারি ব্রুক ১৯ রান করে বিদায় নেন। শেষ দিকে গাস অ্যাটকিনসন ১৯ বলে ৩৮ রান করে ইংল্যান্ডের রান ২০০ পার হয়। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে ২১৪ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদিপ সিং, হার্সিত রানা, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ও কুলদিপ যাদব ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৫৬ রান করে ভারত। সেঞ্চুরি করেন শুভমান গিল। ১১২ রান করেন তিনি। ৭৮ রান করেন স্রেয়াশ আয়ার। ৫২ রান করেন বিরাট কোহলি। ৪০ রান করেন লোকেশ রাহুল। আদিল রশিদ নেন ৪ উইকেট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!