ঢাকায় বিপিএল ‘ফেরার’ দিনে দর্শকদের উপচে পড়া ভিড়

ঘড়ির কাটায় তখন সকাল ১১টার আশেপাশে! মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে তখনই ভিড় করা শুরু করেছেন দর্শকরা। অথচ শুক্রবার হওয়ায় দিনের প্রথম খেলা শুরু হওয়ার কথা বেলা ২টায়। আবার একদিন আগেই বয়কট করায় ক্রিকেটারদের উপর ক্ষুব্ধও ছিলেন অনেকে। তবে এদিন অবশ্য সবার মুখে বিপিএল মাঠে ফেরার হাসি আর উচ্ছ্বাসই দেখা গেছে। আগের দিন ক্ষোভ থাকলেও মাঠে খেলায় ফেরায় তারা খুব খুশি।

১৮ দিনের সিলেট পর্ব শেষে বিপিএল ঢাকায় ফেরার কথা ছিল বৃহস্পতিবার। তবে ঠিক তার আগের দিন ক্রিকেটারদের নিয়ে একাধিক অবমাননাকর মন্তব্য করেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এরপর তার পদত্যাগের দাবিতে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এতে বৃহস্পতিবার খেলা হয়নি, ফলে সত্যিকার অর্থে ঢাকায় বিপিএল ফিরলো আজ শুক্রবার। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ক্রিকেটারদের সমালোচনায় মেতে ওঠেন, ক্রিকেট না দেখার কথাও বলেন। তবে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ও বাইরের দৃশ্য পুরো ভিন্ন, দর্শকদের ভিড় লেগে আছে সবখানেই।

গ্রান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড বা শহীদ মুশতাক স্ট্যান্ড, কোথাও যেন সিট ফাঁকা নেই। বেলা শেষে সন্ধ্যা গড়ালেও গেটের সামনে দর্শকদের প্রবেশ চলছেই। গতকাল অমন নজীরবিহীন দিনের পরের দিনই হোম অব ক্রিকেটের গ্যালারি দর্শকে ঠাসা প্রমান করে ক্রিকেট বাংলাদেশে সবকিছুর উর্ধ্বে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৩ হাজারের আশেপাশে। এই মুহূর্তে সেটা পূরণ হতে বেশি বাকি নেই, দিনের দ্বিতীয় খেলা শুরুর আগেই হয়তো ২৩ হাজার ছাড়িয়ে যাবে।

এমনকি স্টেডিয়ামের বিভিন্ন গেটে দর্শকদের চাপ এত বেশি যে নিরাপত্তাকর্মীরাও তাদের সামলাতে যথেষ্ট বেগ পোহাচ্ছেন। একদিন আগে ক্রিকেটারদের ক্ষোভ ঝাড়া, ফেসবুকে সমালোচনা করে খেলা না দেখার ঢাক দেওয়া আর আজকে হোম অফ ক্রিকেটের দৃশ্য যেন আকাশ-পাতাল পার্থক্য। সুমন নামের একজন বলেন, ‘হ্যাঁ আমাদের রাগ হয়েছিল। কিন্তু সেটা হুট করে জানতে পেরেছিলাম এজন্য। ক্রিকেটারদের নিয়ে ওইরকম মন্তব্য করলে তারা তো আন্দোলন করবেই। ক্রিকেটাররাও আমাদের বোর্ড ও আমাদের। আমরা চাই মাঠে খেলা হোক, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক।’

নোয়াখালী থেকে খেলা দেখতে এসেছেন আকাশ নামের ৩৪ বছর বয়সী একজন। তিনি বলেন, ‘গতকাল অনেক কষ্ট করে মাঠে এসেছিলাম কিন্তু খেলা না হওয়াতে ক্ষোভ জানাই। আমার একদিন থাকতে হয়েছে এই খেলা দেখতে! এজন্য এছাড়া আর কিছু না।’

তাহলে ফেসবুকে যে বয়কটের ডাক! এ নিয়ে সবুজ নামের এজন বলেন, ‘ফেসবুকে যে যা খুশি লিখতে পারে। কিন্তু ক্রিকেট পাগল দেশ আমরা। ক্রিকেটারদের সমালোচনা করবো, ক্ষোভ প্রকাশ করবো কিন্তু খেলা হলে ঠিকই দেখতে আসবো। ক্রিকেট বয়কটের প্রশ্নই আসে না।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান