ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা.ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান

গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকায় পৌষের মনোরম শীতে সন্ধ্যায যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত আবৃত্তিশিল্পী ডা.ফারুক আজমের একক আবৃত্তি অনুষ্ঠান হল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ঢাকার নাট‍্যম রিপার্টরি এবং নাট্যজন আইরি পারভিন লোপার সু সংগঠিত আয়োজনে। অনুষ্ঠান অলংকৃত করেছেন একুশে পদক প্রাপ্ত স্বনামধন্য আবৃওিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
ভয়ানক যানজট পেরিয়ে আসা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কবিতা প্রেমিক, গুনী শিল্পকর্মীরা দীর্ঘ ৭৫ মিনিটের অনুষ্ঠানকে প্রাণবন্ত রেখেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এই আয়োজনে কবিতা পাঠ করেন ডা. ফারুক আজম, সাথে ছিল চায়ের আড্ডা।

ডা. ফারুক আজম পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। সেইসাথে একজন লেখক, আবৃত্তিকার, সঞ্চালক, কবি ও নাট্যকার। সেই করোনাকাল থেকে নিউ জার্সি থেকে নিয়মিত অনলাইন অনুষ্ঠান ‘কাছের মানুষ’ উপস্থাপনা করছেন তিনি। উল্লেখ্য, ডা. ফারুক আজম চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন সময়ে জন কীটসের ‘ওড টু আ নাইটিঙ্গেল’ আবৃত্তির জন্য ইংরেজি কবিতায় সেরা আবৃত্তিকারের পুরস্কার পেয়েছিলেন। ২০১৪ সালে কলকাতায় ‘কার্তুজ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভানিয়ার বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির জন‍্য তাকে আমন্ত্রণ জানানো হয় তাকে।

তার প্রকাশিত আবৃত্তি অ্যালবাম- ২টি। যার ১টি, কবি নির্মলেন্দু গুণ এবং অন্যটি প্রখ্যাত আবৃত্তিকার রূপা চক্রবর্তীর সঙ্গে। এছাড়াও বাংলা একাডেমি, ঢাকা কর্তৃক প্রকাশিত হয় তার প্রবন্ধের বই ‘মরনরে তুঁহু মম শ‍্যাম সমান’।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান