ঢাকায় একসঙ্গে মুক্তি পেয়েছে ‘অ্যানাকোন্ডা’ ও ‘স্পঞ্জবব’

ঢাকার প্রেক্ষাগৃহে আজ (২৬ ডিসেম্বর) একসঙ্গে মুক্তি পাচ্ছে দুই ভিন্ন ঘরানার হলিউড সিনেমা- হরর-কমেডি ‘অ্যানাকোন্ডা’ এবং অ্যানিমেশন অ্যাডভেঞ্চার ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। ‘অ্যানাকোন্ডা’ নামটি শুনলেই দর্শকের মনে ভয় আর উত্তেজনার অনুভূতি জাগে। দীর্ঘদিন ধরেই দর্শকপ্রিয় এই সিরিজের নতুন সিনেমায় দেখা যাবে ভিন্নধর্মী গল্প। ছবিতে জীবনের মাঝপথে এসে সংকটে পড়া একদল মানুষ পুরোনো ‘অ্যানাকোন্ডা’ সিনেমা রিবুট করার সিদ্ধান্ত নেয়। শুটিংয়ের জন্য তারা নিয়ে আসে একটি আসল অ্যানাকোন্ডা, যা দুর্ঘটনাবশত মারা যায়।

এরপর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। শুটিংয়ের সূত্র ধরে তারা ঢুকে পড়ে এক গভীর জঙ্গলে, যেখানে মুখোমুখি হয় অজানা ও ভয়ংকর এক প্রাণীর। টম গরমিকান পরিচালিত এই হরর-কমেডি ছবিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ আরও জনপ্রিয় শিল্পীরা।

অন্যদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য থাকছে স্পঞ্জবব স্কয়ারপ্যান্টসের নতুন রোমাঞ্চ। জনপ্রিয় সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কয়ারপ্যান্টস’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত ১৯ ডিসেম্বর। আজ থেকে ঢাকার প্রেক্ষাগৃহেও উপভোগ করতে পারবেন দর্শকরা।

এই সিনেমায় হারিয়ে যাওয়া পোষা প্রাণী গ্যারিকে খুঁজতে সমুদ্রের গভীরে এক দুঃসাহসিক অভিযানে নামে স্পঞ্জবব। সেই অভিযানে তাকে মহাকাশযানে চড়া থেকে শুরু করে ফ্লাইং ডাচম্যানসহ নানা ভিলেনের মুখোমুখি হতে হয়। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান