ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে কাঁদলেন আবেগাপ্লুত বাইডেন

বাইডেন হয়তো এমন বক্তব্য দিতে চাননি। অন্তত চলতি বছরতো মোটেও না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে বেশ আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা গেছে। এবার তিনি প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে থাকছেন না এবং প্রেসিডেন্ট হিসেবে তার সময়ও ফুরিয়ে আসছে।

ভাগ্য কত দ্রুত বদলে যায় তার জ্বলন্ত উদাহরণ বাইডেন। কিছুদিন আগেও যে মানুষটা দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট লড়াইয়ের জন্য তুমুল আশাবাদী ছিলেন তিনি আর লড়াই করবেন না বলে আগেই ঘোষণা দিয়েছেন। ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থা এবং মনোবল কমে যাওয়ায় তাকে এই প্রত্যয় থেকে সরে দাঁড়াতে হয়েছে।

ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের প্রথম রাতে শিকাগোতে বক্তব্য রাখেন বাইডেন। সে সময় তিনি বলেন, আপনাদের অনেকের মতোই আমি এই দেশকে ভালোবাসি। তিনি বলেন, কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়াটা তার পুরো ক্যারিয়ারের মধ্যে সর্বোত্তম সিদ্ধান্ত ছিল। বাইডেন বলেন, তিনি (কমলা হ্যারিস) কঠিন, তিনি অভিজ্ঞ এবং তিনি অত্যন্ত সৎ একজন মানুষ।

বক্তব্য দিতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। তাকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা যায়। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় ওই সম্মেলন শুরু হয়েছে। চার দিনের এই সম্মেলন আগামী বৃহস্পতিবার শেষ হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট দলের এই সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামীকাল এই সম্মেলনে বক্তব্য রাখবেন বারাক ওবামা। এরপর বুধবার বিল ক্লিনটনও এতে অংশ নেবেন। এই দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট দুবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দুবারই জয়ী হয়ে তারা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে প্রচণ্ড ইচ্ছা থাকার পরেও এই সুযোগ পাচ্ছেন না বাইডেন। এদিকে ওই সম্মেলনের বক্তব্যের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের একটি লাইন উল্লেখ করে বাইডেন বলেন, আমেরিকা, আমি আমার সেরাটা দিয়েছি। সে সময় দর্শকরা তাকে করতালি দিতে দেখা যায়।

  • Related Posts

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশ্ন তুলেছেন, বিগত স্বৈরাচারের সময় যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে থেকে স্বৈরাচারীরা দেশে অরাজকতা উসকে দিচ্ছে কি না। বিভ্রান্তি ছড়িয়ে কেউ…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    দেশে চলমান জ্বালানি (বিদ্যুৎ-গ্যাস) সংকটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি