ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, ২২২ তাড়া করে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

কোচ শুকরি কনরাডের অধীনে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। সেটাও ২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে।

বৃহস্পতিবার রাতে সুপার স্পোর্ট পার্কে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। জয়ের নায়ক ৪৩ বলে সেঞ্চুরি হাঁকানো কুইন্টন ডি কক।

প্রায় তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন মাঝে অবসরে চলে যাওয়া ডি কক। এই ফরম্যাটে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংসে ১০টি ছক্কা আর ৪টি চার হাঁকান এই বাঁহাতি। যে বলে আউট হয়েছেন, সেটিসহ মাত্র ৮টি ডট খেলেন তিনি।

ব্যাট হাতে ঝড় তুলেছেন রায়ান রিকেলটনও। ৩৬ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় হার না মানা ৭৭ রান আসে তার ব্যাট থেকে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২২১ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ৩০ বলে ৪৯, সিমরন হেটমায়ার ৪২ বলে ৭৫ আর শেষদিকে শেরফান রাদারফোর্ড ২৪ বলে ৫ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ৫৭ রানের ইনিংস।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত