ট্রাম্প-কার্নির কথার লড়াই ফের যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। ট্রাম্প ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছিলেন— কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই টিকে আছে।

কার্নি কুইবেক সিটিতে নতুন আইনসভা অধিবেশনের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে নেই। কানাডা উন্নতি করছে, কারণ আমরা কানাডিয়ান।

তবে একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে থাকা অসাধারণ অংশীদারত্বের কথাও স্বীকার করেন।

এরপর বৃহস্পতিবারই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি কানাডাকে তার প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নেন।

এক সরকারি সূত্র সোমবার এএফপিকে জানিয়েছে, কানাডা ওই বোর্ডে থাকতে কোনো অর্থ প্রদান করবে না। যদিও কার্নি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেলে তা গ্রহণ করতে পারেন।

দুই নেতার এই কথার লড়াই মিত্র দেশ দুটির মধ্যে বাড়তে থাকা উত্তেজনাকেই তুলে ধরে।

বৃহস্পতিবারের এই বক্তব্যের আগে কার্নি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রনেতৃত্বাধীন নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় একটি ফাটল তৈরি হয়েছে মন্তব্য করে ব্যাপক প্রশংসা কুড়ান এবং করতালি পান।

মঙ্গলবার দেওয়া ওই বক্তব্যটি বিশ্বজুড়ে শিরোনাম হয়। অনেকেই এটিকে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের অস্থির প্রভাবের প্রতি ইঙ্গিত হিসেবে দেখেন, যদিও সেখানে ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।

দাভোসে কার্নি বলেন, আমেরিকান আধিপত্যের যুগে সমৃদ্ধ হওয়া কানাডার মতো মধ্যম শক্তির দেশগুলোর বুঝতে হবে—একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে।

এতে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং পরদিন নিজের বক্তব্যে কার্নিকে কটাক্ষ করেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প