ট্রাম্প–আনোয়ার বৈঠক আসিয়ান সম্মেলনে বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

আগামীকাল রোববার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সেমিকন্ডাক্টর শুল্ক, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আমেরিকার রোল কল ওয়েবসাইটে প্রকাশিত সম্ভাব্য সূচি অনুযায়ী, ট্রাম্প রোববার সকালে কুয়ালালামপুরে পৌঁছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী আনোয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর সন্ধ্যায় তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে এক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, এই অনুষ্ঠানটি দুই দক্ষিণ-পূর্ব এশীয় দেশের মধ্যে সীমান্ত বিরোধ সংক্রান্ত এক চুক্তির অংশ।

ট্রাম্পের দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে ১৩তম আসিয়ান–যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক এবং আসিয়ান নেতাদের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণের মাধ্যমে। এরপর সোমবার তিনি মালয়েশিয়া ত্যাগ করবেন।

গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার ট্রাম্প টোকিওতে যাবেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে সাক্ষাৎ করতে। বুধবার তিনি দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দেবেন।

মার্কিন রাষ্ট্রদূত এডগার ডি. কাগান বলেন, ট্রাম্পের এ সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম এশিয়া সফর এবং ওবামার দশ বছর আগের সফরের পর এটি কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম মালয়েশিয়া সফর।

এ বছর মালয়েশিয়া ‌‘অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ শিরোনামে আসিয়ানের চেয়ারম্যান হিসেবে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সম্মেলনের আয়োজন করছে।

সম্মেলনে আসিয়ানের ১০টি সদস্য দেশের শীর্ষ নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতের মতো গুরুত্বপূর্ণ সংলাপ অংশীদার দেশগুলোর নেতারা অংশ নেবেন।

এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি