ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রসচিব

১২–১৩ ফেব্রুয়ারি ওয়াশিংটন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ শুক্রবার এ কথা বলেছেন।

আজ শুক্রবার বিশেষ মিডিয়ায় ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রসচিব। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারি কি না। জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘আমি এ মুহূর্তে আগে থেকে পূর্বাভাস দিতে পারি না। তবে সেখানে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমার ধারণা, যেসব বিষয় আলোচনায় আসতে পারে, সেগুলোর অন্যতম একটি এটা।’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে বলে যে কথা উঠেছে, সে বিষয়ে প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত।’

ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও ভারতের পররাষ্ট্রসচিবের কাছে প্রশ্নে তুলে ধরেন দেশটির সাংবাদিকেরা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ধ্বংসের ঘটনার উল্লেখ করে বিক্রম মিশ্রি বলেন, ‘দুর্ভাগ্যজনক’ এ ঘটনা নিয়ে ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক উড়োজাহাজে করে দেশে ফেরত পাঠানোর দুই দিন পর নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ জানালেন দেশটির পররাষ্ট্রসচিব।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের