টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে তানজিন তিশা

‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা শারমান যোশির সঙ্গে বড় পর্দায় পা রাখছেন অভিনেত্রী তানজিন তিশা। টালিউডের সিনেমা ‘ভালোবাসার মরসুম’-এ দেখা যাবে এ জুটিকে।

সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এম এন রাজ ও কাস্টিং ডিরেক্টর শরিফ। তারা জানান, গত সপ্তাহেই সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, এ সিনেমায় শারমান যোশি ও তিশার অভিনীত চরিত্রের নাম আবির ও হিয়া। এ জুটির সঙ্গে দেখা যাবে খায়রুল বাশার ও কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়কে। একটি রোমান্টিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে সিনেমার গল্প।

সিনেমায় কলেজ প্রেমের মিষ্টি গল্পের সঙ্গে ফুটিয়ে তোলা হবে সংসার ও বন্ধুত্বের সম্পর্ক। সিনেমায় একজন অধ্যাপকের চরিত্রে অভিনয় করবেন শারমান আর তার ছাত্রী চরিত্রে দেখা যাবে তিশাকে।

গল্পে দেখা যাবে, অতীত জীবনে শারমানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকে সুস্মিতার। কিন্তু সময়ের ব্যবধানে তিশাকে বিয়ে করেন শারমান। গল্পে টুইস্ট তৈরি হবে খায়রুল বাশারের উপস্থিতিতে।

সিনেমাটি প্রসঙ্গে শারমান বলেন,

আমি সত্যজিৎ রায়ের বড় ভক্ত। বাংলা সিনেমা নিয়মিত দেখি। এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’-এর হিন্দি রিমেকে কাজ করেছি। এবার সরাসরি বাংলা সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত।

এদিকে মুঠোফোনে তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। সিনেমার অভিনয়শিল্পীদের নামের অফিশিয়াল ঘোষণা আসার কথা রয়েছে আগামী ৩০ জুলাই।

মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটারের যৌথ প্রযোজনার সিনেমাটির প্রথম শুটিং শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। টানা ২৩ দিনের শুটিংয়ে সিনেমার কাজ শেষ করে আগামী বছরের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে নতুন এ সিনেমাটির।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!