টানা বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে কর্মজীবীরা

মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই) রাত থেকে তা আরও বেড়েছে। ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

টানা এ বর্ষণে বিভিন্ন এলাকার রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে অলিগলিতে জমা পানি সরছে না। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। ভোগান্তি পেরিয়ে কর্মস্থলে ছুটতে হচ্ছে চাকরিজীবীদের।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর শাহজাদপুর, বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকা ঘুরে বিভিন্ন স্থানে হাঁটুপানি জমতে দেখা যায়। অনেক বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। এতে বাসা থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

jagonews24

মধ্যবাড্ডার ময়নারবাগ এলাকার আল-আকসা মসজিদ গলিতে বৃষ্টিতে হাঁটু পানি জমেছে। সকালে অফিসের উদ্দেশে বের হওয়া ব্যাংকার আকরাম হোসেন জাগো নিউজকে বলেন, ‌অফিসে খুব বেশি দূরে নয়। গলি পার হয়ে মূল রাস্তায় যেতে পারলে হতো। কিন্তু গলিতে যে পানি জমেছে, তাতে এখান থেকে যাওয়াটাই কষ্ট। ব্যাংকে চাকরি করি, যেভাবে ড্রেসআপ করে যেতে হয়, তাতে কাপড় নষ্ট হলেই বিপদ।

মহাখালীতে অফিস কামরুন নাহারের। তিনিও মধ্যবাড্ডায় থাকেন। বাসা থেকে বেরিয়েই গলিতে হাঁটুপানি। গলির এ পানি পার হতে রিকশা খুঁজছেন। আধাঘণ্টা বাসার নিচে দাঁড়িয়েও রিকশা পাননি। বাধ্য হয়ে পানিতে নামতে দেখা যায় তাকে। কামরুন নাহার বলেন, ‌অফিস ৯টায়। আর ১০ মিনিট সময় আছে। দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে। রিকশা পেলাম না। কাপড় ভিজিয়ে পানি পার হতে হচ্ছে। কিছুই করার নেই।

বাড্ডা এলাকার আদর্শনগর, মধ্যবাড্ডা পোস্ট অফিস, এএমজেড হাসপাতালের পাশের রাস্তাসহ বিভিন্ন অলিগলিতে পানি জমতে দেখা গেছে। শাহজাদপুর বাঁশতলা এলাকার গলিতে পানি আরও বেশি। এছাড়া রামপুরা, বনশ্রী, উলন রোডেও ব্যাপক জলাবদ্ধতা দেখা গেছে।

jagonews24টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা/ছবি-জাগো নিউজ

এদিকে, থেমে থেমে বৃষ্টি হওয়ায় কাকভেজা হয়ে অফিসে যেতে হচ্ছে চাকরিজীবীদের। বৃষ্টি থেকে রক্ষায় কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। রাস্তায় বের হওয়া কর্মজীবীরাও ঝুম বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটছেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। মধ্যরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হয়। ভোর থেকে শুরু হয় টানা বৃষ্টি। কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এদিকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

রোববার (১২ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর