টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো

আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কারণে টানা দ্বিতীয় লিগ ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছেন। ‘ইএসপিএন’কে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যদি আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দেয়, তবে জুন মাসে ক্লাব ছাড়ার আবেদন করবেন পর্তুগিজ এই তারকা।

সূত্র মতে, সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচে ইচ্ছাকৃতভাবেই খেলেননি রোনালদো। তার অভিযোগ, পিআইএফ আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এছাড়া, সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইত্তিহাদ থেকে আল হিলালে সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন রোনালদো। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে পিআইএফ।

যদিও চলতি সপ্তাহে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন রোনালদো এবং বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় ক্লাবের ট্রেনিং কিট পরা একটি ছবি পোস্ট করেন। তবে আল নাসরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ওইদিনের অনুশীলনের ছবিতে তাকে দেখা যায়নি। সেখানে কেবল কোচ জর্জ জেসুস ও অন্যান্য খেলোয়াড়দের ছবি প্রকাশ করা হয়।

পর্দার আড়ালে রোনালদো স্পষ্ট করে জানিয়েছেন, আল নাসরের ব্যবস্থাপনার ক্ষমতা দ্রুত পুনর্বহাল করা এবং সদ্য সমাপ্ত ট্রান্সফার উইন্ডোতে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, তা ভবিষ্যতে আর না হওয়ার নিশ্চয়তা না পেলে তিনি মাঠে ফিরবেন না।

আগামী শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামার কথা আল নাসরের। তবে রোনালদোর অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প