টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করলো কানাডা

২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আনুষ্ঠানিকভাবে নিজেদের জায়গা নিশ্চিত করেছে কানাডা। আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা।

আমেরিকান কোয়ালিফায়ারে টানা পাঁচ ম্যাচ জিতে বিশ্বকাপে উঠেছে আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি।

সর্বশেষ ম্যাচে বাহামার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক কানাডা। বাহামাকে মাত্র ৫৭ রানে অলআউট করে মাত্র ৫.৩ ওভারে লক্ষ্য অতিক্রম করে ফেলে দলটি। দিলপ্রীত বাজওয়া ১৪ বলে অপরাজিত ৩৬ রান করে জয় নিশ্চিত করেন এবং বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেন।

গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিল কানাডা। এবারের কোয়ালিফায়ারেও তারা ছিল ফেবারিট। শুরু থেকেই ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে দলটি।

নিকোলাস কার্টনের নেতৃত্বে বারমুডার বিপক্ষে ১১০ রানের বড় জয়ে বিশ্বকাপে জায়গা দখলেন অভিযান শুরু করে কানাডা। এরপর কেম্যান দ্বীপপুঞ্জের বিপক্ষে ৫৯ রানে জয় এবং বাহামার বিপক্ষে প্রথম দেখায় ১০ উইকেটের সহজ জয় তুলে নেয়।

এই জয়ের মাধ্যমে কানাডা ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় ১১তম দল হিসেবে। এর আগে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও কোয়ালিফাই করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাকি সাতটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব থেকে। ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে দুই দল, আফ্রিকা কোয়ালিফায়ার থেকে দুই দল এবং এশিয়া-ইস্টার্ন প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিন দল কোয়ালিফাই কররে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!