গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ জুন) ভোররাতে সদর উপজেলার গোপীনাথপুরে এবং দুপুরে কাশিয়ানীর টুকু বাজার এলাকায় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ইন্সপেক্টর মো. মাখসুদুর রহমান মুরাদ জানান, রোববার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার টুকু বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত দ্রুতগামী একটি বাস সরোয়ার শেখ (৯০) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ারের মৃত্যু হয়।  

সরোয়ার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মইনুদ্দিন খানের ছেলে।

এর আগে ভোরে সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান একটি যাত্রীবাহী নসিমনকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যান ও নসিমনটি রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে নছিমনের যাত্রী বিপুল কুমার পাল (৫২) নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছিল। উদ্ধার কাজ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের হেলপার শাওন শেখ (১৮) নিহত হয়।

নিহত বিপুল মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামের মানিক কুমার পাল এর ছেলে এবং  শাওন খুলনার দৌলতপুর এলাকার রাজা শেখের ছেলে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!