জোহরান মামদানির ট্রানজিশন দলে বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১লা জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্বভার গ্রহণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার লক্ষ্যে ১৭টি ট্রানজিশন কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে ৪০০ জনের বেশি সদস্য রয়েছেন। তালিকায় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিরা স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রয়েছেন।

গত সোমবার (২৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ট্রানজিশন কমিটির সদস্যের নাম ঘোষণা করেন মামদানি। তালিকায় বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সেবামুলক প্রতিষ্ঠান ভালো’র শাহরিয়ার রহমান, হিলসাইড ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আবদুল আজিজ ভূঁইয়া, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শামসুল হক, উত্তর আমেরিকা বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) নির্বাহী পরিচালক আরমান চৌধুরী সিপিএ, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার ইনকরপোরেশনের (আসাল) সেক্রটারী মোহাম্মদ করিম চৌধুরী, ড্রাম বিটসের কাজী ফৌজিয়া, কমিটি অ্যাগেইনস্ট অ্যান্টি-এশিয়ান ভায়োলেন্সের (সিএএএভি) ফারিহা আক্তার, ‘সিটি ইউনিভার্সিটি স্কুল অব ল’–এর সহযোগী অধ্যাপক সমতলী হক ও তাজিন আজাদ।

ঘোষিত কমিটিতে পরিবহন ও জননিরাপত্তাবিষয়ক শাখা রাখা হয়েছে। এ ছাড়া শ্রমিক ন্যায়বিচার ও কমিউনিটি সংগঠন নামের দুটি নতুন কমিটি করা হয়েছে, যা অন্য মেয়রদের ট্রানজিশন কমিটিতে দেখা যায়নি।

জোহরান মামদানি বলেন, ‘বর্তমানে নিউইয়র্কের একজন বাসিন্দার কাছে এ দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নগরে এমন সব শ্রমিক আছেন, যাঁদের এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সত্যি বলতে গেলে এটি আমাদের লজ্জিত করে।’

জোহরান আরও বলেন, তাঁর প্রশাসনে চাকরির জন্য ৭০ হাজার মানুষ আবেদন করেছেন। তবে এত মানুষকে চাকরি দেওয়ার জন্য পদ ফাঁকা নেই। বর্তমানে প্রায় ১৭ হাজার পদ খালি আছে।

এসব বিভাগের মধ্যে নিউইয়র্ক পুলিশে প্রায় ২ হাজার ৬০০, শিক্ষা বিভাগে প্রায় ২ হাজার ৫০০ ও সংশোধন বিভাগে প্রায় ১ হাজার ৬০০ পদ খালি রয়েছে।

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তিনি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্মগ্রহণকারী নিউইয়র্কের প্রথম মেয়র। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে তাঁর চেয়ে কম বয়সী মেয়র নিউইয়র্ক সিটি আর পায়নি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প