জীবিত খেলোয়াড়কে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন, পরে দুঃখপ্রকাশ

রোববার বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে এক অদ্ভূত কাণ্ড ঘটে গেছে। সাবেক এক ফুটবলারের মৃত্যু হয়েছে ভেবে নিয়ে প্রথম সারির ক্লাব আরদা কারজালির ফুটবলাররা রোববার মাঠে নামার আগে এক মিনিট নীরবতাও পালন করে। পরে জানা গেছে, সেই ফুটবলারের মৃত্যু হয়। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে।

বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব আরদা কারজালির কর্মকর্তারা যে কোনোভাবেই হোক জেনেছিলো, তাদের সাবেক ফুটবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছে। যে কারণে রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে পেতকো গানশেভের জন্য এক মিনিট নীরবতা পালন করেছিলো আরদা কারজালির ফুটবলাররা।

বুলগেরিয়ান লিগে রোববার মুখোমুখি হয়েছিলো আরদা কারজালি এবং লেভস্কি সোফিয়া। ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান। পেতকো গানশেভের সম্মানে তারা মাথা নিচু করে এক মিনিটের নীরবতা পালন করেন।

এরপর ম্যাচও শুরু হয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে আরদা কারজালি ভক্ত-সমর্থকদের জানিয়ে দেয়, পেতকো গানশেভের মৃত্যুর বিষয়ে তাদের কাছে ভুল তথ্য এসেছিলো।

ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান