জিরোনাকে এক হালি দিয়ে ফের এগিয়ে গেলো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে লেগানেসক ৩-২ গোলে হারিয়ে টেবিলটপার বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডিফেনডিং চ্যাম্পিয়নরা। আজ রোববার জিরোনাকে ৪-১ গোলে হারিয়ে ফের টেবিলে এগিয়ে গেছে বার্সা।

২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৬। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৩। ৩৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে জিরোনা।

এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে বার্সা স্কোরলাইন চালু করে প্রতিপক্ষের আত্মঘাতী গোলের মাধ্যমে । ৪৩ মিনিটে ভুলক্রমে নিজেদের জালে বল জড়িয়ে দেন জিরোনার লেডিস্লাব কেসি। এতে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে স্বাগতিক জিরোনা। ৫৩ মিনিটে সফরকারী দলের হয়ে গোল করেন আরনট দানজুমা।

তবে জয়ের ব্যাপারে বার্সা ছিল আত্মবিশ্বাসী। তাদের ভরসা ও মনোবলের মূল জায়গা পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। অপেক্ষায় থাকা সতীর্থদের কিছুক্ষণের মধ্যেই চাপমুক্ত করেন এই ফরোয়ার্ড। ৬১ মিনিটে গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি।

৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডস্কি। এতে ৩-১ গোলে এগিয়ে যায় বার্সা। এ নিয়ে লা লিগার চলতি মৌসুমে ২৫ গোল করলেন ৩৬ বছর বয়সী এ তারকা। কিলিয়ান এমবাপের চেয়ে ৩টি গোল বেশি দিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন লেওয়ানডস্কি।

৮৬ মিনিটে আরও একবার জিরোনার জাল খুঁজে নেন বার্সা তারকা ফোরেন তোরেস। এতে ৪-১ গোলের বড় জয় পায় বার্সা।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প