রুদ্ধশ্বাস লড়াইয়ে রাজস্থানের প্রথম জয়, দ্বিতীয় হার চেন্নাইয়ের

৩৯ রান। উইকেটে তখন মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। নির্ভরশীল দুই তারকা মাঠে থাকায় লক্ষ্য কঠিন হলেও জয়ের আশাই করছিলেন চেন্নাইয়ের সমর্থকরা। তবে শেষ পর্যন্ত চমক দেখাতে পারেননি ধোনি ও জাদেজা। ১৯ তম ওভারে ১৯ রান নিয়ে সম্ভাবনা জিইয়ে রাখলেও শেষমেশ হারতেই হলো চেন্নাইকে।

শেষ ওভারে দরকার ২০ রান। প্রথম ডেলিভারিতে ওয়াইড দেন রাজস্থানের পেসার সন্দীপ। এরপর তার প্রথম বৈধ ডেলিভারিতে বাউন্ডারিতে ক্যাচ হন ধোনি। ফলে জয়ের সম্ভাবনা ম্লান হয় চেন্নাইয়ের। ওই ওভারে মাত্র একটি ছক্কা হাঁকান নতুন ব্যাটার ওভারটন। শেষমেষ ৬ রানে হারে রুতুরাজ গায়কোয়াড়ের দল।

এটি চেন্নাইয়ের টানা দ্বিতীয় হার। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হারের পর আজ রোববার চলতি মৌসুমের প্রথম জয় পেলো রাজস্থান।

গুয়াহাটিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান করে রাজস্থান। জবাবে ৬ উইকেটে ১৭৬ রান করতে পারে চেন্নাই।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৮১ রান করেন নিতিশ রানা। ১০টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২৮ বলে ৩৮ রান করেন অধিনায়ক রিয়ান পরাগ।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ অবদান অধিনায়ক গায়কোয়াড়ের। ৪৪ বলে ৬৩ রান করেন তিনি। ২২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জাদেজা। রাহুল ত্রিপাতির অবদান ১৯ বলে ২৩ রানের। ১১ বলে ১৬ রান করেন ধোনি।

বল হাতে চেন্নাইযের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নুর আহমদ, খলিল আহমেদ ও মাথিশা পাথিরানা। রাজস্থানের হয়ে ৩৪ রানে চার উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে