জিজ্ঞাসাবাদ শেষ, তদন্তে বিটিএস তারকা সুগার মামলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন অমান্য করায় মামলা হয়েছে বিটিএস তারকা সুগার বিরুদ্ধে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে। গত ৬ আগস্ট তার হাননামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন ৩১ বছর বয়সী সুপারস্টার। সেদিন মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইয়ংসান থানা সুগাকে সিউল-পশ্চিম জেলা তদন্ত অফিসে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তারা বলেছেন, ‘ঘটনার দিন দুপুর ২টায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে তাকে মামলা দেওয়া হয়।’ গত সপ্তাহে জিজ্ঞাসাবাদের জন্য সুগাকে ডেকেছিল পুলিশ। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে ট্রাফিক আইন অমান্যের কথা স্বীকার করেছেন। এমনটা করা তার ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে গণমাধ্যমের কাছে সুগা বলেন, ‘এমন ঘটনার জন্য আমি ভীষণ দুঃখিত। এ ঘটনায় সত্যিই অনেক ভক্ত-অনুরাগী আমাকে নিয়ে হতাশ হয়েছেন। তবে আমি আসল ঘটনা বের করার জন্য তদন্তকারী সংস্থাকে সর্বতভাবে সহায়তা করব। এমন ঘটনার খবর প্রকাশ্যে আসায় আমি ক্ষমাপ্রার্থী।’

এদিকে পুলিশ জানিয়েছে, ৬ আগস্ট স্কুটার নিয়ে বেরিয়ে সুগা দুর্ঘটনার মুখে পড়েছিলেন। সেদিন এ তারকার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি, শূন্য দশমিক ২২৭ শতাংশ অ্যালকোহল শনাক্ত করা হয়। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী কারো রক্তে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। এ ঘটনার পর ইয়ংসন পুলিশস্টেশনে ট্রাফিক আইন অমান্যের দায়ে সুগার বিরুদ্ধে মামলা করা হয়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর