জার্মানিতে ছুরিকাঘাতের ঘটনায় মূল সন্দেহভাজন গ্রেপ্তার

জার্মানির পুলিশ দেশটির শুক্রবারের ছুরিকাঘাতের ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। স্থানীয় সময় শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল শনিবার রাতে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। রিউল বলেন, ‘সারা দিন আমরা যে ব্যক্তিকে খুঁজছিলাম অবশেষে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।’

এদিকে হামলার দায় স্বীকার করে শনিবার একটি বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট।

শুক্রবার জার্মানির জোলিঙ্গেন শহরে রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও আটজন।

গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জার্মানির গণমাধ্যম বিল্ড ও স্পিগেল জানিয়েছে, রক্তে মাখা পোশাকসহ সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

এর কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। এই কিশোর মূল সন্দেহভাজন না হলেও হামলা সম্পর্কে জানত বলে জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আজ রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর