জামালপুরে রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তার বসবাস ঢাকার লালমাটিয়ায়। এদিন প্রাইভেটকারে করে লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন তিনি।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হক নিহত হন। এতে প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। আহত চালককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

  • Related Posts

    এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

    চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে এ বছর সব বোর্ডে তুলনামূলক ইংরেজি এবং গণিতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। অপরদিকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে আইসিটি বিষয়ে। সোমবার…

    Continue reading
    এসএসসির ফলাফল খারাপ নয়, সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

    মন খুলে গান গাওয়া গেলেও মন খুলে নম্বর দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

    এ বছর এসএসসিতে সব থেকে বেশি ফেল করেছে ইংরেজি ও গণিতে

    এসএসসির ফলাফল খারাপ নয়, সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

    এসএসসির ফলাফল খারাপ নয়, সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

    চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের

    চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের

    ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

    ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

    ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

    ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, বিরোধ চরমে

    আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু

    আমি ক্ষমতায় থাকতে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না: নেতানিয়াহু

    রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১২, আহত ৩৯

    রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১২, আহত ৩৯

    জামালপুরে রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

    জামালপুরে রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত

    রশিদ খানকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিলেন ইংল্যান্ডের পেসার

    রশিদ খানকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিলেন ইংল্যান্ডের পেসার

    আসছে ‘অসুর ৩’, পরিচালনায় নতুন মুখ

    আসছে ‘অসুর ৩’, পরিচালনায় নতুন মুখ