জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে জয়ী হয়েছে তারা। সরকারি সম্প্রচারক এনএইচকের সংগ্রহ করা ফলাফল অনুসারে, রোববারের নির্বাচনে শক্তিশালী নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৩১৬টি আসন জিতেছে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি।

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকাইচি বলেন, আমরা ধারাবাহিকভাবে দায়িত্বশীল এবং সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। তিনি বলেন, আমরা আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেব। আমরা প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবো।

তাকাইচি অত্যন্ত জনপ্রিয় এবং ক্ষমতাসীন এলডিপি গত সাত দশকের বেশিরভাগ সময় ধরে জাপানকে শাসন করেছে। তবে তহবিল এবং ধর্মীয় কেলেঙ্কারির কারণে দলটিকে কিছুটা চাপে থাকতে হয়েছে। দলের রাজনৈতিক ভাগ্য পরিবর্তনের আশায় প্রধানমন্ত্রী তাকাইচি এই আগাম নির্বাচনের ডাক দেন।

তাকাইচি করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে অনেক ভোটারের সমর্থন অর্জন করেছেন। তবে সমালোচকদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তা জাপানের ধীরগতির অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

টোকিওসহ বিভিন্ন শহরে গত কয়েক দিনের রেকর্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও ভোটারদের মধ্যে উৎসাহে ভাটা পড়েনি। তুষারের কারণে অনেক এলাকায় ভোটকেন্দ্র আগে বন্ধ করে দিতে হলেও তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে লোকজন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই নেত্রী তরুণ প্রজন্মের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছেন।

  • Related Posts

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পেশায় একজন প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে…

    Continue reading
    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ