জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বাইডেনের বৈঠক

ইসরায়েলের ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার উদ্বেগ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা টিমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ করা হলে দেশটিকে সব ধরনের সহযোগিতা করার বিষয়ে প্রস্তুতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে।

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা নিরসনে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। খবর বিবিসির।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। তার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইরান একই সঙ্গে কঠোর প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করেছে দেশটি। তবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এখনো এই হত্যার দায় স্বীকার করেনি।

এদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এবং দেশটিতে অবস্থানরত বিভিন্ন মিলিশিয়া সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকেই বিভিন্ন দেশ লেবাননে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

সোমবারের বৈঠকে বাইডেন জানান, ইরান কবে, কখন ইসরায়েলে হামলা চালাবে সে বিষয়টি পরিষ্কার নয়। তবে একদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জি৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জানিয়েছেন যে, ইরান এবং হিজবুল্লাহ ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইসরায়েল আক্রমণ করতে পারে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, আমরা ইরান এবং ইরানপন্থিদের হামলার হুমকি সম্পর্কে তথ্য পেয়েছি। আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টা এবং ইসরায়েলকে আবার আক্রমণ করা হলে সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মার্কিন বাহিনীর ওপর যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন রকেট হামলায় বেশ কয়েকজন মার্কিন কর্মী আহত হন।

  • Related Posts

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী,…

    Continue reading
    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বোমা হামলা চালানোর কথা স্বীকার করে নিজের দম্ভ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিজ দেশের ভেতরে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, গাজায় পাঠানো তহবিল ত্রাণ…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি