জাজিরায় দুই বাসের সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ১০

শরীয়তপুরের জাজিরায় এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানোর সময় বাসের ধাক্কায় আকাশ সরদার (৩০) নামের বাসচালকের সহকারী নিহত হয়েছেন। এতে উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সরদার গোপালগঞ্জের সদর উপজেলার ভোজেরগাতি এলাকার বাহারুল সরদারের ছেলে। সে স্টার এক্সপ্রেস নামের পরিবহনের চালকের সরকারী ছিলেন।

জাজিরায় দুই বাসের সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ১০

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে নাওডোবা গোলচত্বর এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী নামাচ্ছিলো খান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এসময় পেছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস নামের আরেকটি যাত্রীবাহী বাস যাত্রী নামানো পরিবহনটিকে ধাক্কা দেয়। এতে দুটি পরিবহনের একটির পেছনের অংশ ও আরেকটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় দুটি গাড়ির মাঝে চাপা পড়ে আকাশ সরদার নামের স্টার এক্সপ্রেস গাড়ির চালকের সহকারী নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে ও পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপ-পরিদর্শক হোসেন বলেন, যাত্রী নামানোর সময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসি। এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন