জরুরি সভার জন্য বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সভার জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরের বিসিবি কার্যালয়ে গিয়েছেন তিনি।

সভার এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, বিপিএলকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক তৈরি হওয়াতেই হয়ত হঠাৎ বোর্ড কর্তাদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার এই জরুরি সভা।

বিপিএলের শুরুটা হয়েছিল টিকিট অব্যবস্থাপনা দিয়ে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়ামের ফটকে ভাঙচুর করেছিলেন। টিকিট বিতর্ক কিছুটা সামাল দিতেই হাজির হয় বিপিএলের সেই পুরোনো রোগ পারিশ্রমিক জটিলতা। বিশেষ করে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক নিয়ে টালবাহানা দৃষ্টিকটু পর্যায়ে চলে যায়। একপর্যায়ে টাকা না পেয়ে রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বর্জন করেন।

পারিশ্রমিক বিতর্কের মধ্যেই শুরু হয় ফিক্সিং নিয়ে কানাঘুষা। বিপিএলে খেলা বেশ কয়েকজন দেশি-বিদেশি ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। যদিও এ ব্যাপারে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ফিক্সিংয়ের বিষয়টি খতিয়ে দেখতে বিসিবি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

জরুরি সভায় বোর্ড কর্তাদের সঙ্গে বিপিএলকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্কগুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টা আলোচনা করতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প