জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় এক চিকিৎসকসহ নিহত ৭

জম্মু ও কাশ্মীরের গান্ধারবাল জেলায় একটি নির্মাণক্ষেত্রে গতকাল রোববার রাতে জঙ্গি হামলায় ছয় নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন।

জঙ্গিরা একটি বেসরকারি কোম্পানির কর্মীদের থাকার জায়গায় এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাঁরা সেখানে একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ করছিলেন।

রোববার রাতের ওই হামলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।

স্থানীয় এবং বাইরে থেকে আসা শ্রমিকেরা ওই নির্মাণক্ষেত্রে কাজ করছিলেন। অন্তত দুজন জঙ্গি এলোপাতাড়ি গুলি ছুড়েছে।

হামলায় নিহত চিকিৎসকের নাম ডা. শাহনওয়াজ। তিনি কাশ্মীরের বাধগামের বাসিন্দা ছিলেন।

নিহত অন্যরা হলেন পাঞ্জাবের গুরমিত সিংহ, মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির, বিহারের কলিম, মধ্যপ্রদেশের মেকানিক্যাল ম্যানেজার অনিল কুমার শুক্লা এবং জম্মুর শশী আবরোল।

হামলাকারীরা একটি আইএনএসএএস রাইফেল ঘটনাস্থলে ফেলে গেছে। তারা হামলার সময় কোম্পানির দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পুলিশ গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে যেতে দিচ্ছে না।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প