জন্মদিনে রোনালদোকে ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছিল কিলিয়ান এমবাপে। এবার লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানের জয়ে এক গোল করে এবার রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপে।

শনিবার (২০ ডিসেম্বর) লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবহধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি করেন জুড বেলিংহাম ও দ্বিতীয় গোলটি আসে কিলিয়ান এমবাপের পা থেকে।

এক মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড এতদিন ছিল একাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সেভিয়ার বিপক্ষে একটি গোল করে সেই রেকর্ডে এবার ভাগ বসালেন এমবাপে। চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি তারকারও গোলসংখ্যা এখন ৫৯।

প্রথমার্ধের বিরতির ৭ মিনিট আগে লিড নেয় রিয়াল। রদ্রিগো ফ্রি-কিক নিলে জুড বেলিংহাম লুসিয়েন আগুমের ওপর লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন।

সেভিয়ার কাছে সুযোগ ছিল সমতায় ফেরার। তবে বিরতির পর রিয়ালের কাজ কিছুটা সহজ হয়ে যায় বেলিংহামকে ফাউল করে মার্কাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে।

২৭তম জন্মদিন পালন করা কিলিয়ান এমবাপে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাড়ান লিড। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন নিজের আইডল রোনালদোকে। হুয়ানলু সানচেজ বাজেভাবে রদ্রিগো ফাউল করলে এই পেনাল্টি পায় রিয়াল।

নিজের পারফরম্যান্স নিয়ে মাদ্রিদ টিভিতে এমবাপে বলেন, ‘আজ বিশেষ দিন, কারণ আজ আমার জন্মদিন। আমি সবসময়ই বলেছি, জন্মদিনে রিয়াল মাদ্রিদের হয়ে—আমার স্বপ্নের ক্লাবে—খেলার সুযোগ পাওয়া আমার জন্য স্বপ্নের মতো। বছরটা ইতিবাচক ফল দিয়ে শেষ করাই ছিল লক্ষ্য, আর এই রেকর্ড অবিশ্বাস্য। ক্রিশ্চিয়ানোর মতো করা, যিনি আমার আইডল। রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্বমানের এক মহান তারকা। এটা আমার জন্য সম্মানের।’

এরপর আইজ্যাক রোমেরো পাল্টা আক্রমণে রিয়ালকে চাপে ফেলে সমতায় ফেরার দুটি ভালো সুযোগ পান। কিন্তু দু’বারই রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া হতাশ করেন।

শেষদিকে বেলিংহাম ফাউলের শিকার হলে রিয়াল আরেকটি পেনাল্টি পায়। সেখান থেকে এমবাপের সুযোগ ছিল রোনালদোর রেকর্ড ভেঙে দেওয়ার। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত