জনপ্রিয় ২৫ দক্ষিণী তারকার বিরুদ্ধে এফআইআর!

প্রতারণা, জুয়াসহ একাধিক ধারায় ২৫ দক্ষিণী তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভারতের তেলেঙ্গানা সরকার। নামিদামি তারকাদের নাম প্রকাশ হতেই ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে বিষয়টি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, ফণীন্দ্র শর্মা নামে এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় ২৫ সেলেব্রেটির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী প্রতারণা এবং আইটি আইনের কয়েকটি ধারায় অভিযুক্ত জনপ্রিয় ২৫ দক্ষিণী তারকা। অভিযুক্তের তালিকায় রয়েছেন ‘বাহুবলী’খ্যাত রানা ডগ্গুবটি, বিজয় দেবরাকোন্ডা, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নেহা পাঠান, ইমরান খান, সুপ্রীতা, নয়নী পাভানি, শোভা শেঠি, পদ্মাবতী, প্রীতি, প্রণীতা, নিধি আগারওয়াল, অনন্যা নাগাল্লার মতো তারকারা।

তারকাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধ প্ল্যাটফর্ম, জুয়ার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত। প্রকাশ্যে বিজ্ঞাপনের মুখ হয়ে প্রচারে কাজ করছেন। যা সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করছে। কষ্টে অর্জিত অর্থ হারিয়ে অনেক পরিবার হয়ে পড়ছে সর্বস্বান্ত।

সরকারের করা এফআইয়ের প্রতিক্রিয়ায় এখনও কোনো তারকা মন্তব্য করেননি। তবে অভিনেতা প্রকাশ রাজ এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ২০২৫ সালে এমন একটি বিজ্ঞাপনে তিনি না জেনেই অভিনয় করেছিলেন। তবে জানার এক বছর পর সে বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে এমন জল্পনা এখন জোরালো। সরকার ও ক্ষমতাসীন বিএনপির সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে।…

    Continue reading
    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নফাঁস ও সরকারের দুর্নীতির অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সংলাপে বসতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে মোদী সরকার। জানা গেছে, বৃহস্পতিবার…

    Continue reading

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, উত্তরসূরি নিয়ে জোর আলোচনা

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লি থেকে বেঙ্গালুরু, ভারতজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    দিল্লিতে নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা, ছাড়েননি রাজপথ

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে অনুমোদন দিলেন ট্রাম্প

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    যে কারণে ভারতের এবারের আন্দোলনকে ভয় পাচ্ছে মোদী সরকার

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

    ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প