ছেলের হাতেই স্ত্রীসহ খুন হয়েছেন অভিনেতা-পরিচালক রব রাইনার

হলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক রব রাইনার এবং তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে তাদের হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছেন তাদের ছেলে নিক রাইনার। লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় রোববার তাদের মরদেহ উদ্ধার হওয়ার পর সোমবার নিক রাইনারকে হত্যার অভিযোগে আটক করে পুলিশ।

সংবাদ সংস্থা এএফপির খবরে জানানো হয়, রোববার সকালে নিজ বাসা থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে তাদের ৩২ বছর বয়সী ছেলে নিক রাইনারকে আটক করে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল সাংবাদিকদের জানান, ‘সারা রাত ধরে তদন্ত চালিয়ে আমরা নিক রাইনারকে হেফাজতে নিতে সক্ষম হয়েছি। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং চার মিলিয়ন ডলার জামিনে তাকে আটক রাখা হয়েছে।’

লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একটি পার্টিতে নিক রাইনারের সঙ্গে তার বাবা-মায়ের তীব্র বাকবিতণ্ডা হয়েছিল। অতীতে মাদকাসক্তিসহ নানা সমস্যায় ভুগছিলেন নিক, এমন তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে।

পুলিশ সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। একটি তারকাবিষয়ক সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রব রাইনার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হোয়েন হ্যারি মেট স্যালি, দিস ইজ স্পাইনাল ট্যাপ, দ্য প্রিন্সেস ব্রাইড এবং আ ফিউ গুড মেন। টেলিভিশন ও চলচ্চিত্র জগতে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী এক নাম।

রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন রব রাইনার। তিনি প্রগতিশীল রাজনীতির একজন কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শোক প্রকাশ করে বলেন, ‘তাদের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।’

ছেলের সঙ্গে পরিচালক রব রাইনার

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শোক জানিয়ে বলেন, ‘রব রাইনার আমাদের পর্দায় কিছু অমূল্য গল্প উপহার দিয়েছেন। মানুষের ভেতরের ভালোগুলোর উপর তার গভীর বিশ্বাস ছিল।’

হলিউডের বহু তারকা ও রাজনীতিক এই দম্পতির মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প