ছাত্র-জনতার বিক্ষোভে উত্তপ্ত নেপাল, রাজধানীতে সেনা মোতায়েন

চলমান তরুণ ছাত্র-জনতার বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে সেনা মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে দুপুর সাড়ে ১২টার ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীজুড়ে কারফিউ জারি করেছে। কারফিউয়ের আওতায় রয়েছে বানেশ্বর চৌক থেকে বিজুলি বাজার ব্রিজ (পশ্চিম), টিনকুনে চৌক (পূর্ব), রত্ন রাজ্য স্কুল (উত্তর) ও শঙ্খমুল ব্রিজ (দক্ষিণ) পর্যন্ত বিস্তৃত এলাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) কাঠমান্ডুর নিউ বানেশ্বরে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণের বিরুদ্ধে এই আন্দোলন শুরু করে ছাত্র-জনতা। বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত উত্তেজনাপূর্ণ’ বলে বর্ণনা করেছে প্রশাসন। শান্তিপূর্ণভাবে শুরু হলেও বিক্ষোভ ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে ফেডারেল পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়ার পর সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে পুলিশ টিয়ার গ্যাস, জল কামান, রাবার বুলেট ও আকাশে ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু যুবকরা পুলিশের ব্যারিকেড ভেঙে ইট-পাটকেল ছোড়ে ও সরাসরি পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। পরে নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেয়।

এদিকে, কাঠমান্ডু ছাড়াও বিরাটনগর, বুটওয়াল, চিতওন ও পোখারাসহ বিভিন্ন শহরে তরুণরা রাস্তায় নেমেছেন। হাজারো তরুণের অংশগ্রহণে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ এখন দেশজুড়ে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের