নেপালে কেন ছড়িয়ে পড়েছে সরকারবিরোধী বিক্ষোভ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। ছাত্রজনতার অব্যাহত বিক্ষোভের মুখে এরই মধ্যে দেশটির রাজধানী কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে করাফিউ জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে প্রবেশ করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এর আগে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। এসময় তারা গাছের ডাল ও পানির বোতল ছুড়ে পুলিশের দিকে আক্রমণ চালায়।

এদিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। সিভিল হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন বিক্ষোভকারী মারা গেছেন। এর আগে, দিনের শুরুতে সিভিল হাসপাতালে একজন মারা যান।

সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানান, হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তারা বাণেশ্বরের ফেডারেল পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ চলাকালীন আহত হন।

ন্যাশনাল ট্রমা সেন্টারের এক চিকিৎসক জানিয়েছেন, তাদের হাসপাতালে চিকিৎসাধীন চারজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকের মাথা ও বুক গুলিবিদ্ধ ছিল। বর্তমানে আরও অন্তত ১০ জন গুরুতর আহত বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মূলত নেপালে দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে সোমবার রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে হাজারো তরুণ। গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখা হয়েছে। সরকার ২৬টি নিবন্ধিত নয় এমন প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর থেকেই সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করছেন।

২৪ বছর বয়সী শিক্ষার্থী যুবন রাজভান্ডারি বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘটনায় রাস্তায় নেমেছি। তবে এটাই একমাত্র কারণ নয়। নেপালে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেটার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করছি।

২০ বছর বয়সী ইক্ষামা তুমরোক নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা পরিবর্তন চাই। আগের প্রজন্ম সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মেই এর শেষ হওয়া উচিত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!