চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা বনাম পিএসজি হাইভোল্টেজ লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইউরোপের সেরা দুটি দলের মুখোমুখি লড়াই নিয়ে তুমুল আগ্রহ ফুটবলপ্রেমীদের মধ্যে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় বার্সার মুখোমুখি হবে দুই দল।

১৭ মাস আগে তাদের শেষ মুখোমুখি লড়াইতে, বার্সেলোনা ফরাসি রাজধানীতে ৩-২ গোলে জয় পেয়েছিল এবং ফিরতি খেলায় বার্সেলোনায় গিয়ে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছিল পিএসজি। দুই লেগ মিরিয়ে ৬-৪ গড় গোলে জয় নিশ্চিত করে পিএসজি। সেই লড়াইয়ে মোট ১০ গোল দেখা গিয়েছিল।

এবারও ম্যাচে ফোকাস রয়েছে চোটের কারণে অনুপস্থিত খেলোয়াড়দের ওপর। বার্সেলোনার রাফিনহা, গাভি, ফারমিন লোপেজ এবং পিএসজির মারকুইনহোস, দেজিরে দুয়ো এবং খ্ভিচা খভারৎসকেলিয়া নিশ্চিতভাবে খেলতে পারছেন না। এছাড়াও হোয়াও নেভেস, ফ্যাবিয়ান রুইজ এবং ভিতিনহাকে নিয়েও কিছু সংশয় রয়েছে।

পিএসজির কোচ লুইস এনরিকের বার্সেলোনার বিরুদ্ধে অতীত অভিজ্ঞতা এই ম্যাচকে বিশেষ করে তুলেছে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে বিদায় দেওয়ার পর তিনি বলেছিলেন, ‘আমি আগামী ১০ বছরে বার্সার বিরুদ্ধে খেলতে চায় না। এটা আমার এবং পরিবারের জন্য খুব ভারি অভিজ্ঞতা ছিল।’ লুইস এনরিকের এই অতীত পরিকল্পনা এবং মানসিক প্রস্তুতি প্রমাণ করে যে, পিএসজি ম্যাচে পুরোপুরি কৌশলগতভাবে এগোবে।

লুইস এনরিকের পরিকল্পনা অনুযায়ী, বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজোকে লক্ষ্য করে পিএসজি মিডফিল্ড এবং ফরোয়ার্ডরা চাপ সৃষ্টি করেছিল। অতীতে তার ভুল পাস এবং প্রেশারের মুখে দুর্বলতা কাজে লাগিয়ে পিএসজি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছিল।

এই ম্যাচ শুধুমাত্র দলগত কৌশল নয়, ব্যক্তিগত আবেগ ও প্রতিশোধেরও লড়াই। লুইস এনরিক, যিনি বার্সেলোনার বিষয়ে গভীর আবেগ রাখেন, এবার ভিন্নভাবে মাঠে থাকবেন তিনি। বার্সেলোনা দলের জন্যও এটি বড় পরীক্ষা, কারণ তারা চোটের শঙ্কা এবং প্রতিপক্ষের শক্তিশালী দলকে মোকাবেলা করবে।

ফুটবলপ্রেমীরা আজ রাতের ম্যাচে দেখতে পাবেন ইতিহাস, আবেগ, কৌশল এবং নাটকের এক অনন্য সমন্বয়। কে জিতবে—বার্সেলোনা নাকি পিএসজি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ পর্যন্ত।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা