এ আর রহমানের সুরে মন ভরাবে ধানুশ-কৃতির রোমান্স

আনন্দ এল রায়ের নতুন ছবি ‘তেরে ইশক মে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সম্প্রতি এর টিজার প্রকাশ্যে এসেছে। এটি দেখার পর থেকেই ভক্তরা বলছেন ছবিটা কোনো সাধারণ প্রেমের গল্প নয়। এর গল্প ও অভিনয় মন ছুঁয়ে যাবে সবার। ছবিতে জুটি বেঁধেছেন ধানুশ আর কৃতি স্যানন।

টিজারে দুজনের নতুন রূপে হাজির হওয়া দর্শকদের চমকে দিয়েছে। বিশেষ করে এ আর রহমানের মনকাড়া সুরে ইরশাদ কামিলের গানে তাদের উপস্থিতি তৈরি করেছে এক অন্য আবেগ। দুই তারকার রোমান্স নজর কেড়েছে সবার।

টিজারের শুরুতে কৃতি স্যাননকে দেখা যায় বিয়ের হলুদ অনুষ্ঠানের প্রস্তুতিতে, উজ্জ্বল আর মোহনীয় রূপে। ঠিক তখনই হাজির হন আহত ও মাতাল ধানুশ। মাত্র ২ মিনিট ৪ সেকেন্ডের এই টিজার দর্শককে ডুবিয়ে দেয় শঙ্কর আর মুক্তির অশান্ত প্রেমকাহিনিতে। তাদের রসায়ন হৃদয় ছুঁয়ে যাবে অনুমান করা যাচ্ছে।

‘রঞ্জনা’ ছবির পর আবারও ভগ্নহৃদয় প্রেমিকের চরিত্রে ফিরেছেন ধানুশ। তবে এবারের পরিসর আরও গভীর, আরও তীব্র। সংলাপ, দৃশ্য সবই কাঁপিয়ে দেওয়ার মতো।

এই নিয়ে তৃতীয়বার আনন্দ এল রায়ের সঙ্গে কাজ করলেন ধানুশ। এর আগে ‘রঞ্জনা’ আর ‘আত্রাঙ্গি রে’-তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। অনেকে টিজার দেখে বলছেন, সেই ২০১৩ সালের ‌‘রঞ্জনা’ ছবির আমেজ নিয়েই ফিরছেন ধানুশ। এবার তার সঙ্গী কৃতি স্যাননও বেশ চমকপ্রদ অভিনয় করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর