চুক্তি নিয়ে মাথাব্যথা নেই, খেলা উপভোগ করতে চান সালাহ

২০২৪-২০২৫ মৌসুম ভালোভাবেই শুরু করেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মৌসুমের দুই ম্যাচের দুটিতেই গোল পেয়েছেন তিনি। যে কারণে দারুণ খোশমেজাজেই আছেন মিশরীয় তারকা।

কিন্তু সালাহর মন খারাপের একটি কারণ থাকতে পারে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে সাংবাদিকদের মনে এমন প্রশ্ন আছে। কারণ, এই মৌসুমের শেষেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এই তারকা ফুটবলারের। অথচ নতুন করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চুক্তিও করেননি তিনি।

তবে সালাহ এসব নিয়ে ভাবছেন না। বরং নিজেকে খেলার আনন্দেই নিমজ্জিত করে রাখতে চান ৩২ বছর বয়সী এই তারকা। উপভোগ করে যেতে চান অল রেডদের হয়ে খেলা প্রতিটি ম্যাচ।

গেল বছরের সেপ্টেম্বরে সৌদি আরব থেকে একটি লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন সালাহ। তবে সেই প্রস্তাবে সায় দেননি তিনি। সালাহকে ১৫ কোটি পাউন্ডের বিনিময়ে দলে ভেড়াতে চেয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদ।

‘স্কাই স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, ‘মৌসুমের আগে আমি ঠিক এমনই বলেছিলাম যে, আমার এক বছর বাকি আছে। আসুন এটি উপভোগ করি। চুক্তির কথা না ভাবি। আমি পরের বছর বা ভবিষ্যতের কথা ভাবতে চাই না। আমি শুধু (চুক্তির) শেষ বছরটি উপভোগ করতে চাই এবং দেখা যাক কী হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একবারে একদিন সময় নেওয়া এবং এখানে এসে কৃতজ্ঞ প্রকাশ করা।’

২০১৭ সালে ৩ কোটি ১০ লাখ পাউন্ডের বিনিময়ে লিভারপুলে যুক্ত হয়েছিলেন সালাহ। এরপর থেকে অল রেডদের হয়ে এক নাগালে খেলেই যাচ্ছেন তিনি। লিভারপুলের জার্সিতে ৩৫১ ম্যাচে ২১৩ গোল করেছেন সালাহ।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান