চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

চীনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৩০ জানুয়ারি) ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে ব্যবসায়িকভাবে ঘনিষ্ঠ হওয়া যুক্তরাজ্যের জন্য ‘খুবই বিপজ্জনক’।

এমন এক সময়ে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করলেন, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বেইজিং সফর রয়েছেন ও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। পশ্চিমা নেতারা ট্রাম্পের অনিশ্চিত আচরণে উদ্বিগ্ন থাকলেও, স্টারমার সর্বশেষ নেতা হিসেবে চীন সফরে গেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘আরও পরিশীলিত সম্পর্ক’, বাজারে প্রবেশাধিকারের সুযোগ, কমানো শুল্ক ও বিনিয়োগ চুক্তির আহ্বান জানান। পাশাপাশি দুই নেতা ফুটবল ও শেক্সপিয়ারের সাহিত্য নিয়েও আলোচনা করেন।

এদিকে, ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প চীনের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠতার বিষয়ে বলেন, এটা তাদের জন্য খুব বিপজ্জনক। আবার আগামী এপ্রিলেই নিজে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

এর আগে গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বেইজিং সফরে অর্থনৈতিক চুক্তির পর ট্রাম্প কানাডার ওপর শুল্ক আরোপের হুমকি দেন।

অন্যদিকে, ডাউনিং স্ট্রিটের মুখপাত্র ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্য না করলেও ব্রিটিশ বাণিজ্য বিভাগের মন্ত্রী ক্রিস ব্রায়ান্ট বলেন, ট্রাম্প যা বলেছেন তা ‘ভুল’। অবশ্যই আমরা ‘চোখ খুলেই’ চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছি।

স্টারমারও একই সময়ে বেইজিংয়ে ইউকে-চায়না বিজনেস ফোরামে বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার ‘খুব উষ্ণ’ বৈঠকগুলো ‘বাস্তব অগ্রগতি’ এনেছে। তিনি ভিসামুক্ত ভ্রমণ ও মদে শুল্ক কমানোর বিষয়ে হওয়া চুক্তিকে ‘খুব গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন।

স্টারমার বলেন, এইভাবেই আমরা পারস্পরিক আস্থা ও সম্মান তৈরি করি, যা অত্যন্ত জরুরি।

২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতায় আসার পর স্টারমারের লেবার সরকার এখনো যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি পূরণে সংগ্রাম করছে। আর সে কারণেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সম্পর্ক উন্নয়নকে তিনি অগ্রাধিকার দিয়েছেন।

একই সময়ে ট্রাম্পের অনিশ্চিত শুল্ক হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের ঘোষণা-সংক্রান্ত রাজনৈতিক উত্তেজনা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রদের, বিশেষত যুক্তরাজ্যকে, অস্থির করে তুলেছে।

চীনে যাওয়ার বিমানে সাংবাদিকদের স্টারমার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে যুক্তরাজ্য বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করলেও সমস্যা নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা ও বাণিজ্য- সব ক্ষেত্রেই আমরা পাশাপাশি।

স্টারমার বলেন, যুক্তরাষ্ট্র বা চীনের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার প্রয়োজন হবে না। এক ব্রিটিশ কর্মকর্তা জানান, স্টারমারের চীন সফরের লক্ষ্য সম্পর্কে ওয়াশিংটন আগেই অবহিত ছিল।

সাধারণত ট্রাম্পকে সমালোচনা করা এড়িয়ে চললেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিরোধিতায় আরও স্পষ্ট হয়েছেন। তিনি গত সপ্তাহে ট্রাম্পের ন্যাটো সেনাদের নিয়ে ‘অত্যন্ত বিরক্তিকর’ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান ও গ্রিনল্যান্ড দখলে তার দাবিও প্রত্যাখ্যান করেন।

এদিকে, কানাডার মতো যুক্তরাজ্যকেও ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেবেন কি না- এমন প্রশ্নে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, যতক্ষণ না ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেন ও কঠিন কিছু বলেন, ততক্ষণ এমন কিছু হওয়ার শঙ্কা নেই।

  • Related Posts

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের প্রবণতা এ সরকারেও দেখা যাচ্ছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ,…

    Continue reading
    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩