চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ সামরিক মহড়া

চীন ও রাশিয়ার বিমান টহলের কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে। এটি দুই মিত্র দেশের শক্তি প্রদর্শনের বার্তা বলে জানিয়েছে টোকিও।

জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানান, বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত এই যৌথ মহড়াটি দেশের চারপাশের ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের প্রেক্ষিতে আয়োজন করা হয়েছে।

টোকিওর তথ্য অনুযায়ী, এর আগের দিন রাশিয়ার দুইটি টিউ-৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দুইটি এইচ-৬ বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীন-তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিলে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা তখন থেকেই বাড়তে থাকে।

জাপান জানায়, মহড়ায় অংশ নেয়—যুক্তরাষ্ট্রের দুইটি বি-৫২ বোমারু বিমান, জাপানের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান।

বিবৃতিতে বলা হয়, বল প্রয়োগ করে কোনো দেশের একতরফা অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না—এ বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে দুই দেশ।

মহড়ার একদিন আগে চীনা জে-১৫ যুদ্ধবিমান দুটি জাপানি জেটের ওপর রাডার লক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এই ঘটনা ঘটে বলে দাবি টোকিওর।

ওয়াশিংটন এ বিষয়ে প্রথমবার প্রকাশ্যে বেইজিংকে সমালোচনা করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়—চীনের এমন আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অনুকূল নয়। যুক্তরাষ্ট্র–জাপান জোট আগের যেকোনো সময়ের চেয়ে দৃঢ়।

চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে উত্তেজনা ছড়িয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প