চলে গেলেন অভিনেতা জায়েদ খানের মা জেরিন খান

মা হারালেন বলিউড অভিনেতা জায়েদ খান। আজ (৭ নভেম্বর) সকালে মুম্বাইয়ের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জায়েদের মা, প্রবীণ অভিনেত্রী জেরিন খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন জেরিন। শেষ মুহূর্তে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে পরপারে পাড়ি জমান তিনি। শোকাহত পরিবার জানিয়েছে, এই সময়ে যেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করা হয়।

জেরিন খান ছিলেন কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী। তাদের চার সন্তানের মধ্যে সুপরিচিত দুই মুখ হলেন অভিনেতা জায়েদ খান এবং সুজান খান, যিনি বলিউড তারকা হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী। এছাড়া পরিবারের অন্য দুই কন্যা ফারাহ খান আলি এবং সিমোন আরোরা-ও আলোচনায় আছেন সামাজিক ও ব্যবসায়িক পরিমণ্ডলে।

অভিনয়ে সংক্ষিপ্ত সময় কাটালেও বলিউডে নিজের ছাপ রেখে গিয়েছিলেন জেরিন খান। তিনি দেব আনন্দ অভিনীত ক্লাসিক ছবি ‘তেরে ঘর কে সামনে’ (১৯৬৩)-এ ‘জেনি ফার্নান্দেজ’ চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া দেখা গিয়েছিল তাঁকে ‘এক ফুল দো মালি’ ছবিতেও।

বলিউডে শিল্পী পরিবার হিসেবে পরিচিত খান পরিবারের এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন জায়েদ ও তার পরিবারকে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর