আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

টানা দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে গেলো বাংলাদেশের যুবারা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে আফগানরা। আগের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০২ রানে।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারী দল। একটি ম্যাচ (দ্বিতীয় ওয়ানডে) পরিত্যক্ত হয়।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২৫৯ রানের। আফগান বোলারদের তোপে ৪০ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে সপ্তম উইকেটে ১০৮ রানের বড় জুটি গড়ে আশা জাগান মোহাম্মদ আবদুল্লাহ আর দেবাশীষ সরকার।

কিন্তু ফিফটির পরপরই ফিরে যান দেবাশীষ। ৬১ বলে ২ চার আর ৪ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৫১ রান। দেবাশীষ ফেরার পর আবদুল্লাহ নিজের সেঞ্চুরির জন্য খেলতে থাকেন। তবে ৫ রানের জন্য হয়নি সেঞ্চুরিটাও। ১৬০ বলে ৯৫ করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। ৯ উইকেটে ২১১ রানে থামে বাংলাদেশের ইনিংস।

এর আগে টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান আফগানিস্তানের ফয়সাল খান। ৪৯.৩ ওভারে ২৫৮ রানে অলআউট হয় আফগানরা।

ফয়সাল ১১৬ বলে ১০ বাউন্ডারি আর ৪ ছক্কায় খেলেন ১১২ রানের ইনিংস। এছাড়া ৭২ রান করেন উজারউল্লাহ নিয়াজাই।

বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ৫১ রানের বিনিময়ে একাই শিকার করেন ৬ উইকেট।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর