গ্রিস প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে গ্রিস প্রবাসীদের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদ রহমান সুমনা।

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী করতে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি গ্রহণ করেছে দূতাবাস।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে এথেন্সের পাথিশিয়ন এলাকার ‘তাজ মহল’ ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শনে যান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম।

এ সময় তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে এক লটারির আয়োজন করে ‘তাজ মহল’ মানি ট্রান্সফার এজেন্সি। লটারির মাধ্যমে ৮ জন প্রবাসীকে পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশে আসা-যাওয়ার টিকিট, স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এতে অনেক প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি