গ্রিনল্যান্ড ইস্যুতে অনড় ট্রাম্প, বললেন পিছু হটার সুযোগ নেই

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আবারও কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে আর পিছু হটার সুযোগ নেই।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি কতদূর যেতে প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় হলেই জানতে পারবেন। এতে করে বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এরই মধ্যে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মহীন ব্যবস্থার দিকে সরে যাচ্ছে। অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, পুরোনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না।

প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে। তিনি জানিয়েছেন, সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত আছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গ্রিনল্যান্ডে সবকিছু শেষ পর্যন্ত আমাদের পক্ষে ভালোভাবেই কাজ করবে।

ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি কাজ করেছে এবং ন্যাটো ও যুক্তরাষ্ট্র—উভয়েই খুশি থাকবে। তবে একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেন, প্রয়োজনে ন্যাটো আদৌ যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে কি না।

এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন বলেন, গ্রিনল্যান্ডের মানুষ ট্রাম্পের বক্তব্যে হতবাক। তিনি স্পষ্ট করে জানান,
আমরা আমেরিকান হতে চাই না। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করতে চাই।

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান