গোবিন্দগঞ্জে এক বাসের ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়েন সড়কে, চাপা দেয় আরেক বাস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বাসের ধাক্কা ও চাপায় মিলন ব্যাপারী (৩০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন ব্যাপারী উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বোয়ালিয়া থেকে দুই যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন মিলন। পথে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সীমান্ত এক্সপ্রেস বাস পেছন থেকে রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে যাত্রীসহ চালক মহাসড়কে ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাস রিকশাচালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারী নিহত হন। পরে স্থানীয়রা আহত দুই যাত্রী শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘাতক বাস দুটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। মিলনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প