মুম্বাইকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করল পাঞ্জাব

পাঞ্জাব কিংসের সামনে সমীকরণ ছিল সহজ। জিতলেই নিশ্চিত হতো কোয়ালিফায়ারের টিকিট। ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে জয়টা তুলে নিয়ে সে সমীকরণ মিলিয়ে ফেলেছে কখনো আইপিএল জিততে না পারা দলটা। প্রথম আইপিএল শিরোপা থেকে তাদের দূরত্বটা এখন স্রেফ দুই ম্যাচের। 

ম্যাচের আগে শীর্ষে ছিল গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচ থেকে তাদের অর্জন ছিল ১৮ পয়েন্ট। আর পাঞ্জাবের পয়েন্ট ছিল ১৩ ম্যাচে ১৭। আজ জয় নিয়ে গুজরাটকে টপকে গেছে শ্রেয়াস আইয়ারের দল।   

পাঞ্জাবের সামনে লক্ষ্যটা ছিল ১৮৫ রানের। এ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রাভসিমরান সিংয়ের উইকেট খুইয়ে বসে পাঞ্জাব। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার প্রিয়াংশ আর্য ১০৯ রানের জুটি গড়েন জশ ইংলিসকে সঙ্গে নিয়ে। 

৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলা আর্য যখন বিদায় নিচ্ছেন, দল তখন কোয়ালিফায়ার থেকে আর মোটে ৪২ রানের দূরত্বে। ওপাশে জশ ইংলিস ছিলেন আরও কিছুক্ষণ। ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলে তিনি বিদায় নিয়েছেন দলের জয়ের ১৪ রান বাকি থাকতে। অধিনায়ক শ্রেয়াস অবশ্য দলকে জয়ের বন্দরে ভিড়িয়ে তবেই ফিরেছেন। ১৬ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটন আর রোহিত শর্মার কল্যাণে পায় সন্তোষজনক সূচনা। ওপেনিং জুটিতে আসে ৪৫ রান। এরপর দলীয় ৮১ রানে ফেরেন রোহিত। 

থমকে যাওয়া রানের চাকাটা মুম্বাই সচল করে সূর্যকুমার যাদবের ৩৯ বলে ৫৭ রানের ইনিংসে ভর করে। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১৫ বলে ২৬ আর নামান ধীরের ১২ বলে ২০ রানের ক্যামিওতে মুম্বাই গড়ে ৭ উইকেটে ১৮৪ রানের পুঁজি। তবে প্রিয়াংশ আর্য আর জশ ইংলিসের ব্যাটে চড়ে যা অনায়াসেই তাড়া করে ফেলে পাঞ্জাব, চলে যায় কোয়ালিফায়ারে।

পাঞ্জাবের এই জয়ে কপাল পুড়েছে গুজরাট টাইটান্সের। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে দলটা। মঙ্গলবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে হারাতে পারলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও যোগ দেবে প্রথম কোয়ালিফায়ারে। সেক্ষেত্রে গুজরাটের জায়গা হবে এলিমিনেটরে। সেখানে তাদের জন্য অপেক্ষা করবে মুম্বাই ইন্ডিয়ান্স।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী