গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের বলেন, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত প্রায় ১৯ জনকে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে গুয়াতেমালার সোলোলা বিভাগের ইন্টার-আমেরিকান হাইওয়ের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার অংশের মধ্যে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত যা প্রায়ই চালকদের দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত করে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে অগ্নিনির্বাপণ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায় খাদে পড়ে থাকা বিধ্বস্ত বাসটির চারপাশে দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ঘন কুয়াশা ও সীমিত দৃশ্যমানতা দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত