গায়ানা টেস্টের প্রথম দিনই পড়লো ১৭ উইকেট

ক্যারিবীয় পেসার শামার জোসেফ ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ৫ উইকেট নিয়ে বাজিমাত করলেন। কিন্তু দিনের পুরো আলোটা তার ওপর থাকলো না। দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার যে তার ক্যারিয়ারসেরা বোলিং (৪/১৮) পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোণঠাসা করে দিলেন!

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বোলারদের আগুন ঝরানো পিচে প্রথম দিনই পড়লো ১৭ উইকেট। দুই দলের অধিনায়কই আগে ব্যাটিং নেয়ার ইচ্ছে পোষণ করেছিলেন যে টেস্টে, সেখানে প্রথম দিনই ৬৮ রান খরচায় পেসারদের শিকার ১৫ উইকেট।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটে ৯৭ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিক দল পিছিয়ে আছে ৬৩ রানে।

ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই বাজিমাত শামার জোসেফের। ক্যারিবীয় এই পেসারের তোপে রীতিমত কাঁপলো দক্ষিণ আফ্রিকা। একশর আগে (৯৭ রানে) হারালো ৯ উইকেট।

তবে সেখান থেকে দশম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ড্যান পিট আর নান্দ্রে বার্গার। তাদের ব্যাটে চড়েই ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকা শেষ উইকেট জুটিতে যোগ করে গুরুত্বপূর্ণ ৬৩ রান। ৫৪ ওভারে তারা অলআউট হয় ১৬০ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শামার জোসেফের পেসের সামনে অসহায় হয়ে পড়ে সফরকারীরা। ২০ রানে তারা হারায় ৩ উইকেট।

এরপর একটু লড়াই করার চেষ্টা করেছিলেন ত্রিস্টান স্টাবস (২৬), ডেভিড বেডিংহাম (২৮) আর কাইল ভেরেন (২১)। তবে তারাও ইনিংস বড় করতে পারেননি। একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা।

শেষ পর্যন্ত দশম উইকেটে হাল ধরেন ড্যান পিট আর নান্দ্রে বার্গার। তাদের জুটিতেই বড় লজ্জা কাটায় দক্ষিণ আফ্রিকা। অবশেষে এই জুটিটি ভাঙেন গুদাকেশ মোতি, বার্গারকে ২৩ রানে এলবিডব্লিউ করে। ৩৮ রানে অপরাজিত থাকেন ড্যান পিট।

ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার শামার জোসেফ ৩৩ রানে শিকার করেন ৫ উইকেট। ৩ উইকেট আরেক পেসার জেডেন সিলসের।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজও। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই আউট হন পাঁচ রানের কম করে। তিন নম্বরে কিয়েসি কার্টি করেন ২৬ রান। এরপর একাই লড়ে যাচ্ছেন জেসন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডার অপরাজিত আছেন ৩৩ রানে।

  • Related Posts

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    হেক্সা মিশনে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। মূল প্রতিযোগিতায় মাঠে নামার আগে পানামাকে বিধ্বস্ত করার পর এবার মিশরকেও হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকার বিষয়টি জানান…

    Continue reading
    নারী সাফ: ফাইনালে ভারতের কাছে বড় হার বাংলাদেশের

    নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক মিশন পূর্ণ করা হলো না বাংলাদেশের মেয়েদের। টানা দুইবারের চ্যাম্পিয়নদের এবার থামতে হলো রানার আপ হয়ে। ফাইনাল ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে মারিয়া মান্ডার দল।…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স