গানের ভিডিও প্রকাশ করে প্রশংসায় ভাসছেন তাসনিয়া ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ গানের জগতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন। এর আগে সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। এবার ইংরেজি গান গেয়ে আবারও প্রশংসায় ভাসলেন ফারিণ।

ফেসবুকে সবসময় সরব থাকেন তাসনিয়া ফারিণ। ছোট ছোট গানের ভিডিও প্রকাশ করে কখনও কখনও সমালোচনার শিকারও হয়েছেন ফারিণ। এবার কটাক্ষ নয় প্রশংসায় ভাসালেন অনুসারীরা।

মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গান গেয়ে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।

যেখানে ‘পপুলার’ গানটি পুরোটাই গাইতে দেখা যায় তাকে। এর আগেও ইংরেজিতে গান গেয়েছেন অভিনেত্রী।

তাসনিয়ার কণ্ঠে ইংরেজি গান ভক্তরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। একইসঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন।

কেউ কেউ বলেছেন, অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারো মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী।

অভিনয় আর গান ছাড়াও নাচে দক্ষতা রয়েছে ফারিণের। তবে গানটা নিয়মিত রাখতে চান তিনি। এভাবেই সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চান এই অভিনেত্রী।

ছোট পর্দা থেকে শুরু করেন ফারিণ। তবে অভিনয় গুণে সব জগতেই বিচরণ ঘটেছে এই অভিনেত্রীর। এখন নাচ আর গান নিয়েও ভাবনা আছে তার।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের