গাজীপুরে রিসোর্টে অভিযান, আটকে রাখা কুমির উদ্ধার করে সাফারি পার্কে

গাজীপুর মহানগরের একটি রিসোর্টে অবৈধভাবে রাখা একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে মহানগরের নীলেরপড়া এলাকার ‘পাখির স্বর্গ’ নামে রিসোর্টে অভিযান চালিয়ে লোনাপানির কুমিরটি উদ্ধার করা হয়।

ঢাকা বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্য প্রাণী নিয়ে কাজ করে, এমন একটি সংগঠনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির আছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। খবর পেয়ে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী ও সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা কুমিরটি উদ্ধার করেন। পরে বেলা সাড়ে তিনটার দিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমিরবেষ্টনীতে কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘বন্য প্রাণী আইন অনুযায়ী, লোনাপানির কুমির কোথাও আটকে রাখা যাবে না। আমরা এখান থেকে যে কুমিরটি উদ্ধার করেছি, এটি লোনাপানির কুমির, যা প্রায় ২০ বছর আটকে রাখা হয়েছিল। উদ্ধার করা কুমিরটি গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হবে।’

বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিসোর্টে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করতে ১০ ফুট দৈর্ঘ্যের এই লোনাপানির কুমিরটিকে অবৈধভাবে একটি জলাধারে আবদ্ধ করে রেখেছিলেন। বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী, বন বিভাগের অনুমতি ব্যতীত এভাবে কুমির পালন অবৈধ।

পাখির স্বর্গ নামের রিসোর্টটির ব্যবস্থাপক মো. রুবেল মুঠোফোনে বলেন, এই রিসোর্টের মালিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও তাঁর স্ত্রী তানিয়া রব। রিসোর্টটি দেখাশোনা করেন তানিয়া রব। তিনি আরও বলেন, ‘কুমিরটি রাখার প্রয়োজনীয় কাগজপত্র আমাদের ছিল। আমরাই বেশ কিছুদিন আগে চিড়িয়াখানায় জানিয়েছিলাম, এটিকে নিয়ে যাওয়ার জন্য।’

কুমিরটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সেভ ওয়াইল্ড লাইফ ও নেচারের (সোয়ান) সভাপতি আদনান আজাদ। তিনি বলেন, ‘আমাদের সংগঠনের দুজন সদস্য কয়েক দিন আগে জানতে পারেন, ওই রিসোর্টে একটি ‍কুমির আটকে রাখা হয়েছে। পরে তাঁদের তথ্যের সত্যতা যাচাই করতে গত সোমবার সরেজমিনে ওই রিসোর্টে তদন্ত করি। বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁদের নিয়ে আজ সকালে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শুরুর সময় আ স ম আবদুর রবের স্ত্রী আমাদের সঙ্গে কথাও বলেছেন। তাঁদের কাছে যেহেতু কোনো অনুমোদন নেই, তাই বন বিভাগ কুমিরটি উদ্ধার করে নিয়ে যায়।’

তানিয়া রব বলেন, ১৯৯৯ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর অনুমতি নিয়েই কুমিরসহ বিভিন্ন পশুপাখি তাদের পার্কে রাখা হয়েছিল। কিন্তু সঠিক পরিচর্যা করতে না পারায় বেশকিছু পশুপাখি মারা যায়। শুধু কুমিরটাই ছিল। তাঁরা চেয়েছিলেন কুমিরটি মিরপুর চিড়িয়াখানা অথবা অন্য কোথাও দিয়ে দিতে। তিনি দাবি করেন, ‘আমি কাগজপত্র দেখাতে চাইলেও এটা নিতে যারা এসেছিলেন তারা সেগুলি দেখেননি।’

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে অভিযান চালিয়ে একটি কুমির উদ্ধার করা হয়েছে। এটি স্ত্রী কুমির। বেলা সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমিরবেষ্টনীতে এটিকে অবমুক্ত করা হয়েছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান