‘গাজা গণহত্যা’ মামলায় ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালো জার্মানি

ফিলিস্তিনের গাজায় ‘জাতিগত গণহত্যা’র অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এলো তারা।

জার্মানির এ পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ENG

  1. /
  2. আন্তর্জাতিক

‘গাজা গণহত্যা’ মামলায় ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালো জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫১ এএম, ২০ মার্চ ২০২৬

‘গাজা গণহত্যা’ মামলায় ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালো জার্মানি গাজায় ‘জাতিগত গণহত্যা’র অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি / প্রতীকী ছবি/ এআই দিয়ে বানানো

ফিলিস্তিনের গাজায় ‘জাতিগত গণহত্যা’র অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা যখন এ মামলা দায়ের করেছিল, তখন জার্মানি ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন সেই অবস্থান থেকে সরে এলো তারা।

জার্মানির এ পদক্ষেপ দেশটির প্রকাশ্য অবস্থানে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

https://7de0cfa0aa6d956214afd1761f046d9b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

বিজ্ঞাপন

https://7de0cfa0aa6d956214afd1761f046d9b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজেতে চলমান এই মামলায় জার্মানি ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করবে না। যদিও ২০২৪ সালের জানুয়ারিতে বার্লিন ঘোষণা দিয়েছিল যে তারা ইসরায়েলকে সমর্থন করবে ও দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগগুলোকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছিল।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তাদের নিজস্ব আইনি জটিলতা। কারণ, নিকারাগুয়ার করা পৃথক একটি মামলায় বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে জার্মানিকেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে হচ্ছে। ওই মামলায় নিকারাগুয়া অভিযোগ করেছে, গাজায় ইসরায়েলের অভিযানে রাজনৈতিক, সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে জার্মানি আন্তর্জাতিক আইন, এমনকি গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

এই মামলার কারণে এরই মধ্যে ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানি ও জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার জন্য অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে বার্লিন। যদিও ২০২৪ সালে আদালত জার্মানির বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে অস্বীকৃতি জানায়, তবে নিকারাগুয়ার মামলাটি চলমান রাখার অনুমতি দেয়, ফলে জার্মানিকে আদালতে তাদের অবস্থান ব্যাখ্যা করে যেতে হচ্ছে।

বার্লিন এখনো আনুষ্ঠানিকভাবে বলেনি যে তারা দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগ মেনে নিয়েছে। একই সঙ্গে নিকারাগুয়ার মামলায় জার্মানির বিরুদ্ধে ওঠা অভিযোগও তারা প্রত্যাখ্যান করে যাচ্ছে। তবে ইসরায়েলের পক্ষে আনুষ্ঠানিকভাবে না দাঁড়ানোর সিদ্ধান্তকে আন্তর্জাতিক চাপ ও আইনি ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, এই মামলায় অংশ নিতে আরও দেশ আগ্রহ দেখাচ্ছে। নেদারল্যান্ডস ও আইসল্যান্ড এরই মধ্যে ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপের ঘোষণা দিয়ে মামলায় যুক্ত হয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার করা মামলাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় অংশগ্রহণ বাড়ছে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প